প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী সংবাদ সম্মেলনে ডিজিটাল মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান। জেলা প্রশাসক জানান, জেলার ৩১টি ইউনিয়নে তথ্য সেবাকেন্দ্রের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি আবেদন ও কম্পিউটার প্রশিক্ষণসহ ২০-২৫টি সেবা দেওয়া হচ্ছে। সেবার মান আরও কীভাবে বাড়ানো যায় এবং সেবা প্রদানকারী ও গ্রহণকারীর মধ্যে সেতুবন্ধ তৈরির উদ্ভাবনী কৌশল প্রয়োগের বিষয়গুলো মেলায় জানানো হবে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং।