ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

পঞ্চগড়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক তিন দিনব্যাপী ওই মেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসন ওই মেলার আয়োজন করেছে। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়েরএটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা। পরে সরকারি মিলনায়তনে আলোচনা সভা হয়। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল আলিম খান ওয়ারেশী। বক্তব্য দেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি–বেসরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেলায় ৫৩টি স্টল অংশ নিচ্ছে। উদ্বোধন শেষে প্রধান অতিথি আবদুল মালেক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।