প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে একটি সর্বাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। তিনি ছয় চ্যানেলবিশিষ্ট একটি আধুনিক ইসিজি মেশিনও উদ্বোধন করেন। প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে স্থাপিত ডিজিটাল এক্স-রে মেশিনে সর্বোচ্চ মাপের এক্স-রে করা যাবে। ইসিজি মেশিনটির মাধ্যমে করা যাবে নিখুঁত পরীক্ষা।