ডিজিটাল কর্মসূচির উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনগণকে ভূমিসেবা প্রদানের লক্ষ্যে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে ডিজিটাল কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা ভূমি কার্যালয়ের চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল। ইউএনও ফারহানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানার ওসি মো. কুতুব উদ্দিন ও উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার তানিয়া আক্তার।