ডিজিটাল চাপাবাজিতে জনগণ অতিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মহাসড়কগুলোর অবস্থা যাচ্ছেতাই। গ্যাস নেই, বিদ্যুৎ নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া। আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। অথচ সরকারের মন্ত্রীরা দাবি করছেন, উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে। তাঁরা জনগণের সঙ্গে ডিজিটাল চাপাবাজি করছেন। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ কামুচান শাহ মাজার প্রাঙ্গণে গতকাল বুধবার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দুস্থ ও গরিব মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অপর্ণা রায় দাস, বিএনপির নেতা আহসান উল্লাহ চৌধুরী, ছাত্রদলের নেতা আসাদুর রহমান সোহেল প্রমুখ।