ডিজিটাল চিত্র প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক-প্রবাসী শিল্পী মাসুদ উল আলমের দুই দিনব্যাপী একক ডিজিটাল চিত্র প্রদর্শনী গতকাল শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারিতে শুরু হয়েছে। প্রদর্শনীর শিরোনাম ‘বাংলার রূপ’।
প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে একাডেমির আর্ট গ্যালারিতে আয়োজন করা হয় কথামালার। এতে বক্তব্য দেন শিল্প সমালোচক আবুল মনসুর, অর্থনীতিবিদ মাহমুদুল আলম, শিল্পী আহমেদ নেওয়াজ, শিল্পী সুব্রত বড়ুয়া ও ফেমিনা নূর।
আবুল মনসুর বলেন, প্রযুক্তির সহযোগিতা নিয়ে শিল্প নানাভাবে বিকশিত হয়েছে। আর শিল্পী প্রযুক্তির সাহায্য নিয়ে নতুনভাবে শিল্প তৈরি করেছেন।
শিল্পী মাসুদ উল আলম বলেন, ‘আমি নিউইয়র্ক থাকলেও দেশের প্রতি টান অনুভব করি। সেই তাড়না থেকে বাংলার রূপকে আমার চিত্রকর্মে তুলে ধরেছি।’
শিল্পী মাসুদ উল আলম এবারের প্রদর্শনীতে ডিজিটাল পেইন্টিং, মিশ্র মিডিয়া, স্কেচ ও জলরঙের মাধ্যমে চিত্রায়ণ করেছেন চিরায়িত গ্রামবাংলা, জড়জীবন ও প্রতিকৃতি।
প্রদর্শনীতে শিল্পীর ২৭টি ডিজিটাল চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে আজ রোববার রাত আটটা পর্যন্ত।