ডিজিটাল তথ্যকেন্দ্রে স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে ডিজিটাল তথ্যকেন্দ্র চালু করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় এসব কেন্দ্র চালু করা হয়। প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটি নির্দিষ্ট সময়ে রোগীরা এসব কেন্দ্রে যাবেন। সেখান থেকে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসা কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে ব্যবস্থাপত্র এবং চিকিৎসা ও ওষুধ সেবনসংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, এই পদ্ধতি চালুর ফলে সরাসরি হাসপাতালে গিয়ে রোগীদের চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়বে না।