ডিজিটাল তথ্যভান্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের বীরত্বগাথা মুক্তিযোদ্ধাদের মুখ থেকে সরাসরি বর্ণনার মাধ্যমে একটি ডিজিটাল ভিডিও সংগ্রহশালা তৈরির উদ্যোগ নিয়েছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন। দেশব্যাপী মুক্তিযুদ্ধের বিভিন্ন কাহিনি বা গল্প ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দেওয়াই এই পদক্ষেপের মূল লক্ষ্য। এ উপলক্ষে রাজধানীর গুলশানের একটি হোটেলে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ ছাড়া মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার ফারবার্গসহ মন্ত্রণালয় ও গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয় বেশ কয়েকটি তরুণ দল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সারা দেশে মুক্তিযোদ্ধারা যে যেখানে আছেন, সেখানে গিয়ে তাঁদের মুখ থেকে মুক্তিযুদ্ধের গল্পগুলো ভিডিও করার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। গল্প সংগ্রহ করতে ৬৪টি জেলায় ২০টি দল কাজ করবে। আগ্রহী যেকোনো ব্যক্তি তাঁর পরিচিত মুক্তিযোদ্ধাদের তথ্য www.ekattorerkotha.com ওয়েবসাইটে দিতে পারবেন।