ডিজিটাল দেশ গড়তে তরুণদের দায়িত্ব নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানের আশীর্বাদে একুশ শতক হবে বিশ্ববাসীর জন্য এক উজ্জ্বল সম্ভাবনাময় বিশ্ব। এই সময়ে ভূগোলের সীমা ছাড়িয়ে বিশ্বে গড়ে উঠবে বৃহত্তর ‘মানবমেলা’। একটি শান্তিময়, আনন্দময় সুস্থ পরিবেশে নিরাপদে বাসযোগ্য নতুন পৃথিবী গড়াই হোক একুশ শতকের মানুষের সাধনা। এ লক্ষ্য অর্জনে বিজ্ঞান হবে উন্নয়নের অন্যতম বাহন। এ জন্য শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে।গতকাল শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তি সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, যুক্তরাষ্ট্রের ওল্ড ডমিনিয়ান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ফর রিসার্চ ও ইন্টারন্যাশনাল প্রোগ্রাম কমিটির সভাপতি মোহাম্মদ আতাউল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. নুরুল মোস্তফা এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্র বিশ্বাস।