ডিজিটাল নিরাপত্তা আইনের ৪টি ধারা নিয়ে ১০ দেশের উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের চারটি ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ১০টি দেশের কূটনীতিক ও ইউরোপীয় ইউনিয়ন। আজ রোববার সচিবালয়ে এই কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৮, ৩২ ও ২৫ ধারা নিয়ে তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা আমাদের মতামত জানিয়েছি। আমরা আবারও আলোচনায় বসব।’
আনিসুল হক উদ্বেগের বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে কূটনীতিকদের আশ্বাস দিয়েছেন।
এই ১০টি দেশ হলো জার্মানি, সুইডেন, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য, স্পেন, নরওয়ে ও সুইজারল্যান্ড।