ডিজিটাল নিরাপত্তা বিল খসড়ার ৯০ ভাগই অগ্রহণযোগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার অপরাধ প্রতিরোধে একটি আইন দরকার। বর্তমানে যে প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা বিল আছে তার নব্বই ভাগই অগ্রহণযোগ্য। এটাকে ঘষামাজা করেও কাজ হবে না। তাই সাইবার অপরাধ প্রতিরোধে নতুন আইন তৈরি করতে হবে বলে মনে করে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি।

আজ শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত ‘আইনি পর্যালোচনা: প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা বিল এবং নাগরিক অধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, সাইবার অপরাধ রোধে একটি আইন দরকার। বর্তমান সময়ে সাইবার স্পেসে অপরাধ হচ্ছে। এ অপরাধ বন্ধের জন্য পর্যাপ্ত আইন নেই। বর্তমান আইনের যে খসড়াটা আছে তার প্রায় নব্বই ভাগই অগ্রহণযোগ্য। অর্থাৎ, সাইবার অপরাধের ব্যাপারে একটি আইন নতুন করে করতে হবে। খসড়া ঘষামাজা করে হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে ছিলেন আর্টিকেল ১৯ এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পরিচালক তাহমিনা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান, ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইডি) নির্বাহী পরিচালক সাইদ আহমেদ, বহ্নিশিখার প্রতিষ্ঠাতা সদস্য তাসাফফি হোসেন ও সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ।