ডিজিটাল পদ্ধতিতে দলিল নিবন্ধন কর্মসূচির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল ও আধুনিক পদ্ধতিতে দলিল নিবন্ধন কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে আইনমন্ত্রী শফিক আহমেদ তেজগাঁওয়ের নিবন্ধন কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই কমসূচির উদ্বোধন করেন।প্রথম পর্যায়ে ঢাকা জেলা সদর, তেজগাঁও ও উত্তরা এবং কুমিল্লা ও যশোর জেলার সদর রেকর্ড রুম ও সাবরেজিস্ট্রি অফিসে ডিজিটাল কর্মসূচি বাস্তবায়ন করা হবে। দ্বিতীয় পর্যায়ে সারা দেশে এ কর্মসূচি চালু করা হবে।কর্মসূচির পরিকল্পনা অনুযায়ী, তিনটি বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে আইন মন্ত্রণালয়কে পরামর্শ দেবে এবং চার মাসের মধ্যে প্রয়োজনীয় সফটওয়্যার সরবরাহ করবে। তিনটি প্রতিষ্ঠান হলো: ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ, বিজনেস অটোমেশন ও ইনফো কনসাল্ট। গতকালই তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে আইন মন্ত্রণালয়ের চুক্তি হয়েছে।পরিকল্পনা অনুযায়ী, আগামী মে থেকে ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধনকাজ শুরু হবে। সেই অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, বর্তমান নিবন্ধন পদ্ধতির দুর্বলতার কারণে প্রচুর জাল-জালিয়াতির ঘটনা ঘটছে। অনেকেই অনাকাঙ্ক্ষিতভাবে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়ছেন। ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন শুরু হলে সাধারণ মানুষ এসব হয়রানি থেকে রেহাই পাবে।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধনকাজ শুরু হলে সরকারের রাজস্ব আয় বাড়বে।কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য দীপক কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ মো. জহিরুল হক, সংসদ ও লেজিসলেশন বিভাগের সচিব শহিদুল হক, নিবন্ধন বিভাগের মহাপরিদর্শক আবদুল মান্নান প্রমুখ।