ডিজিটাল পরিচয়পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ১ হাজার ৬০০ শিক্ষার্থীর মাঝে ডিজিটাল পরিচয়পত্র বিতরণ এবং বিদ্যালয় ক্যাম্পাসে সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিদ্যালয়ের মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন থাকেন তাঁর সন্তানেরা ঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছেছে কি না। ডিজিটাল পরিচয়পত্র শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে তাঁর সন্তানদের বিষয়ে তথ্য দেবে।