ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটসের বাণিজ্যিক উৎপাদন শুরু
ওরিয়ন গ্রুপের সদস্যপ্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড ১০২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হেিভ ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ প্লান্টের উৎপাদন কার্যক্রম শুরু করেছে৷
গত রোববার সফলতার সঙ্গে এ কার্যক্রম শুরু হয়৷ নারায়ণগঞ্জের ঘোষনগরে বুড়িগঙ্গা নদীর তীরে প্লান্টটি অবস্থিত৷ ফিনল্যান্ডের ওয়ার্টসিলা কোম্পানির ১২টি নতুন ইঞ্জিনের সমন্বয়ে তৈির হয়েছে প্লান্টটি৷ প্রতিটি ইঞ্জিন ৮ দশমিক ৯২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন৷
পরিবেশদূষণ সর্বনিম্ন পর্যায়ে রাখতে অয়েলি ওয়াটার সেপারেটর স্থাপনের মাধ্যমে বর্জ্য নিঃসরণ ও নিঃসৃত বর্জ্য পৃথক আধারে সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে এই প্লান্টে৷ প্রকল্পের ইপিসি ওরিয়ন গ্রুপের নিজস্ব দল দ্বারা সম্পন্ন করা হয়েছে৷ গ্রুপের আরও তিনটি প্লান্ট ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে৷ গ্রুপটির ৬৬০ মেগাওয়াটের দুটি কয়লাভিত্তিক প্লান্ট ঢাকা ও খুলনায় স্থাপনের কাজ চলছে৷ আরও তিনটি এক হাজার ৩০০ মেগাওয়াটের প্লান্ট স্থাপনের অনুমোদন পেয়েছে গ্রুপটি৷ বিজ্ঞপ্তি৷