ডিজিটাল প্রতারণা!
এটি বিশেষ ধরনের ‘ডিজিটাল টেবিল ল্যাম্প’। জাপান-কোরিয়া যৌথভাবে এ দেশে আমদানি করেছে এটি। এ ল্যাম্প বিদ্যুৎ ছাড়াই চলে। সূর্যের আলোয় পাঁচ ঘণ্টা চার্জ দিলে কমপক্ষে ১০ ঘণ্টা ধরে একটি বাতি ও একটি ফ্যান চলে। এক বছরের গ্যারান্টিসহ এ বাতির মূল্য তিন হাজার টাকা। তবে কিস্তিতেও কেনা যাবে। প্রথম ৫০০ টাকা এবং পরে প্রতি মাসে ৩০০ টাকা করে কিস্তি দিতে হবে। কেউ একসঙ্গে তিনটি কিনলে চার হাজার টাকা লাগবে।সৌরতাপচালিত ডিজিটাল বাতির এমন উপকারিতার কথা বলে জয়পুরহাটের কালাই উপজেলা সদরের সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে গেছে প্রতারক চক্র। রোববার এ প্রতারণার ঘটনা ঘটে।কালাই উপজেলা মহিলা সংস্থার অফিস সহকারী নাজমুল আহসান চৌধুরী বলেন, ‘দুজন প্রতারক অফিসে কথিত ডিজিটাল ল্যাম্প বিক্রি করতে আসেন। প্রলোভনে ৫০০ টাকা জমা দিয়ে কিস্তিতে একটি বাতি কিনি। বাসায় ফিরে সূর্যের আলোয় রাখার পর সন্ধ্যায় আলো জালাতে গিয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারি।’উপজেলা আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘ডিজিটাল বাতির কথা শুনে চার হাজার টাকায় তিনটি একসঙ্গে কিনেছি। সৌরতাপ দূরে থাক, এসব বাতি বিদ্যুতেও চলে না।’কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, ‘এটা প্রতারক চক্রের কাজ। চক্রটি সরকারি অফিস-আদালত থেকে টাকা হাতিয়ে নিলেও কেউ আমাকে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানায়নি।’