ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তব। বিশ্বের দরবারে বাংলাদেশ আজ পরিচিত একটি নাম। এখন পুরো বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।

গতকাল সোমবার সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন। মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক এম এম মান্নান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ও চাতরী ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন হিরু।