ডিজিটাল বাংলাদেশ করতে হলে চিন্তাকে বাস্তবে পরিণত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সেমিনারে বক্তারা বলেছেন, সরকার-ঘোষিত ডিজিটাল বাংলাদেশ করতে হলে চিন্তাকে বস্তু ও বাস্তবে পরিণত করতে হবে। আধুনিক প্রযুক্তির সদ্ব্যবহারের মাধ্যমে সেটা সম্ভব। রূপকল্প ২০২১-এর সফল বাস্তবায়নে এর নেটওয়ার্কের আওতা বাড়াতে হবে।বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ডিজিটাল বাংলাদেশ: লক্ষ্য ও অর্জন-২০২১’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। গতকাল শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে এ সেমিনারের আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।সেমিনারে সাংসদ নুরুল ইসলাম বিএসসি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সুখ-স্বাচ্ছন্দ্য বেড়েছে। কিন্তু প্রযুক্তির অপব্যবহার রোধে জোর পদক্ষেপ নিতে হবে।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এহছান এলাহী। তিনি বলেন, ২০১৩ সালের মধ্যে পুরো দেশ ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় চলে আসবে।সেমিনারে বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান তৌফিক সাঈদ। তিনি বলেন, জনগণের চাহিদা অনুযায়ী সরকারকে তথ্যসেবা বাড়াতে হবে। বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়সাধন ও তথ্য হালনাগাদ করতে হবে।সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ। তিনি বলেন, ‘প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহার বেড়েছে। ২০২১ সালের আগেই আমরা লক্ষ্য অর্জন করতে পারব।’