ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে তথ্য ও যোগাযোগ-প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। এজন্য শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পঠন ও পাঠনে বৈচিত্র্য আনতে হবে। এ ছাড়া শিখন ও শেখানো পদ্ধতির উন্নয়ন সম্পর্কে শিক্ষকদের সম্যক ধারণা থাকতে হবে। গতকাল শনিবার কুমিল্লায় আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সকাল সাড়ে নয়টায় কুমিল্লার কোটবাড়ীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের কবি নজরুল মিলনায়তনে ছয় দিনব্যাপী ‘শিক্ষায় তথ্য ও যোগাযোগ-প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম। এতে ৮০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কুমিল্লার অধ্যক্ষ খালেদা আক্তার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ এবং একসেস টু ইনফরমেশনের জাতীয় প্রকল্পের পরিচালক মো. নজরুল ইসলাম।