প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল বাংলাদেশ গড়তে চীন সরকার বাংলাদেশকে যোগাযোগ, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। চীনের কমিউনিষ্ট পাটির্র নেতা ও উপমন্ত্রী লিউ জেই-ই গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় তাঁর সঙ্গে এক সৌজন্য সাক্ষাত্কালে এ আশ্বাস দেন। এ সময় বাংলাদেশ-মিয়ানমার-চীন সড়ক যোগাযোগসহ বেশ কিছু দ্বিপক্ষীয় বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। গতকাল প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। বাসস ও ইউএনবির।আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী ও চীনা উপমন্ত্রী প্রস্তাবিত বাংলাদেশ-মিয়ানমার-চীন সংযোগ সড়কের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করেন। লিউ জেই-ই বলেন, রেলওয়ে, রাস্তাঘাট, সেতুসহ বিভিন্ন যোগাযোগ অবকাঠামো তৈরিতে বাংলাদেশকে চীন সহায়তা দেবে।