প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ করতে হলে দলবাজি ও টেন্ডারবাজি বন্ধ করতে হবে। ডিজিটাল বাংলাদেশ হলে দেশের নাগরিক হিসেবে সবাই গর্ববোধ করবে বলেও মন্তব্য করেন তিনি।জামায়াতে ইসলামীর ‘গণসংযোগ সপ্তাহ’ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় নিজামী এ কথা বলেন। ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদও বক্তব্য দেন।