ডিজিটাল বাংলাদেশ হবে সবার জন্য: স্থপতি ইয়াফেস ওসমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি প্রগতির পথ বলে গণ্য, ডিজিটাল বাংলাদেশ হবে সবার জন্য। প্রত্যেকটি মানুষ ডিজিটাল বাংলাদেশের সুযোগ-সুবিধা ভোগ করবে। গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এ কথা বলেন।ইয়াফেস ওসমান বলেন, বাংলাদেশে পরিবর্তনের হাওয়া বইছে। প্রযুক্তি কাজে লাগিয়ে আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে গড়ে তুলতে চাই। তারই বড় প্রমাণ আজ আমরা ইউনিয়নে এসে হাজির হয়েছি।এদিকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের জন্মস্থান যশোদল ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী যশোদল ইউনিয়নবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানান। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব হাসান খান, মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম, জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম, যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদ মিয়া প্রমুখ। ভিডিও কনফারেন্সটি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শন করা হয়।