ডিজিটাল মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা গত সোমবার শেষ হয়েছে। সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সমাপনী অনুষ্ঠান হয়। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ তানভীর শাকিল। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ভাবনী ভূমিকা পালন করায় শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পুরস্কৃত করা হয়। একই সঙ্গে মেলায় অংশ নেওয়া ২১টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়।