প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা কালেক্টরেট চত্বরে আজ শুক্রবার থেকে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে। মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করা হয়। এতে জানানো হয়, মেলায় ৩০টি স্টল থাকবে। স্টলগুলোতে ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হবে। এ ছাড়া প্রতিদিন ডিজিটাল সেন্টার, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষসহ নানা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। প্রতিদিন বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত মেলা চলবে।