প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার থেকে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৪৫টি স্টল রয়েছে। মেলা উপলক্ষে গতকাল জেলা শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. এহছানে এলাহী। প্রতিদিন মেলার মঞ্চে সেমিনার, উপস্থিত বক্তৃতা, রচনা, ডিজিটাল কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।