প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার সকাল থেকে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ভূমিমন্ত্রী ও সাংসদ রেজাউল করিম হীরা, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন, সিভিল সার্জন মোশায়ের-উল ইসলাম। ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৪১টি স্টল স্থান পেয়েছে।