ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। ওই দিন স্টেডিয়ামসংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়ামে বেলা তিনটায় মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সোমবার বিকেলে জেলা তথ্য কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিরাজুল ইসলাম উকিল বক্তব্য দেন। মেলায় সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্টুডেন্ট ইনোভেশন ক্যাম্প, মাল্টিমিডিয়া ক্লাসরুমবিষয়ক সেমিনারসহ নানা কর্মসূচি পালিত হবে।