প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা। উপজেলা পরিষদের হলরুমে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল কবির, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ।