ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ হাবিব উল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি গোলাম মুনসুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, উপজেলা সহকারী মাধ্যমিক কর্মকর্তা আবদুল আউয়াল আকন প্রমুখ। ডিজিটাল মেলায় বিভিন্ন ধরনের প্রায় ২০টি স্টল স্থান পেয়েছে।