ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলায় দুই দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী। গতকাল মঙ্গলবার দুপুরে ইউএনও জহিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন। মেলায় আধুনিক কৃষি সরঞ্জাম, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ধরনের ৩০টি স্টল বসেছে। আজ বুধবার মেলা শেষ হবে। ফরিদপুর অফিস|