ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা গত মঙ্গলবার শেষ হয়েছে। গত সোমবার বিকেলে মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় ইউএনও মো. মাসুম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ একাব্বর হোসেন। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, মির্জাপুর কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ। মেলায় অংশ নেওয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার ক্যাটাগরিতে লতিফপুর ইউনিয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভারতেশ্বরী হোমস ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে উপজেলা শিক্ষা কার্যালয় প্রথম স্থান অর্জন করে।