প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুই দিনব্যাপী ডিজিটাল মেলা গতকাল রোববার থেকে শুরু হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পরিষদের চেয়ারম্যান হারেজ উদ্দিন মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, সাাপ্তাহিক কুষ্টিয়ার কণ্ঠ-এর সম্পাদক খন্দকার আবুল কালাম আজাদ, দৌলতপুর অনার্স কলেজের অধ্যক্ষ রফিকুল আলম, সাংবাদিক শরীফুল ইসলাম প্রমুখ। কুষ্টিয়া অফিস