প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তব। এখন রিকশাওয়ালার হাতেও মোবাইল ফোন দেখা যায়। ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী ডিজিটাল মেলার সমাপনী অনুষ্ঠানে গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন। তিনি বলেন, এক বছরের মধ্যে কেরানীগঞ্জের সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার দেওয়া হবে। মেলা উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজের আয়োজন করা হয়। মেলায় ছিল ২৪টি স্টল।