ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। সাংসদ আবদুল কুদ্দুস ওই মেলার উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াসমিন আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা পরিষদ ও কৃষক প্রশিক্ষণকেন্দ্রের হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল মেলায় ৪২টি স্টল স্থান পেয়েছে।