ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা গতকাল শুক্রবার শেষ হয়েছে। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন মেলার আয়োজন করে। মেলায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫টি স্টল ছিল। ইন্টারনেট ব্যবহার করে কী ধরনের সেবা পাওয়া যায়, সংশ্লিষ্ট স্টল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও দর্শনার্থীদের তা দেখানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আওয়াল জানান, ডিজিটাল সেবা সম্পর্কে ধারণা লাভ করা ছাড়াও তথ্যপ্রযুক্তির নানা দিক সম্পর্কে মানুষকে জানাতেই মেলার আয়োজন করা হয়।