ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে। সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার। এতে সভাপতিত্ব করেন ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী। উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমির আলী আজাদ। দুই দিনব্যাপী মেলায় ৩০টি স্টল স্থান পেয়েছে।