প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নীলফামারী সদর উপজেলা পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জাকীর হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলীর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসাইন, সিভিল সার্জন আবদুর রশীদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতান আলী শাহ প্রমুখ। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ওই মেলায় ২৭টি স্টল বসেছে।