ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় পাইলট উচ্চবিদ্যালয়ে তিন দিনের ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। গতকাল সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সাবেক সাংসদ ইমদাদুল হক, জেলা পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম, মুক্তিযোদ্ধা ইকরামুল হক প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। মেলায় ১৪টি ডিজিটাল স্টল বসানো হয়।