ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এর উদ্বোধন করেন। এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরে র্যা লি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম, পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন প্রমুখ বক্তব্য দেন। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন তথ্যকেন্দ্রের ১৫টি স্টল রয়েছে।