প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে ইন্টারনেট সেবা ছড়িয়ে দিতে নেত্রকোনায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫। এ উপলক্ষে সদর উপজেলা ও পূর্বধলা উপজেলা প্রশাসন গতকাল বুধবার সকালে অনুষ্ঠান আয়োজন করে। জেলা শহরের ছোটবাজার এলাকায় দত্ত উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার। সকাল ১০টার দিকে পূর্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান আয়োজন করা হয়।