ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে শহরের হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গতকাল বুধবার ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজন চাম্বু গংয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সেলিম আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান প্রমুখ।