ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন আনোয়ারার ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ ওবাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, আওয়ামী লীগের নেতা শামসুদ্দিন আহমদ চৌধুরী ও আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ।