প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে গতকাল শনিবার তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান। মেলায় অনলাইন কুইজ প্রতিযোগিতা, আউটসোর্সিং-বিষয়ক সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষকদের উপস্থিতিতে মাল্টিমিডিয়া ক্লাসসংক্রান্ত সেমিনার, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।