ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জামিল আহমেদ। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ফৌজিয়া রহমান। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ইজাদুর রহমান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিনীতা রানী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া সকালে কালিয়াকৈর উপজেলা চত্বরে ডিজিটাল মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রায়হানুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ইউএনও সানোয়ার হোসেন।