ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় চত্বরে মেলার উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় ৩৫টি স্টল বসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম নাজিমউদ্দীন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর প্রমুখ।