প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সদর উপজেলা পরিষদ চত্বরে গতকাল রোববার থেকে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ আসনের সাংসদ মাহাবুব আরা। পরে পরিষদ চত্বরে এক আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও আশরাফুল মমিন খান, হুইপ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সদর থানার ওসি মেহেদী হাসান, হুইপের একান্ত সচিব আসিব আহসান, ঘাগোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুজ জামান প্রমুখ। মেলায় ২৩টি প্রদর্শনী স্টল রয়েছে।