ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গতকাল রোববার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সেবা সপ্তাহ। সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। এ সময় নাজিরপুরের ইউএনও তবিবুর রহমান, থানার ওসি নাসির উদ্দিন মল্লিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০টি স্টল রয়েছে।