ডিজিটাল মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে দুই দিনের ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। গতকাল সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করেন তারাগঞ্জের ইউএনও গোলাম মওলা। এ উপলক্ষে আয়োজিত এক সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, সম্পাদক নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়, মোবারক হোসেন, শাহিনুর ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।