প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় মেলার উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ সামছুল আলম। জেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুর রহিম। বক্তব্য দেন পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী, নাইমুজ্জামান মুক্তা, পৌর মেয়র আবদুল আজিজ মোল্লা, বিসিএসআইআরের পরিচালক ড. নাজিম জামান প্রমুখ। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা মেলা চলবে।