ডিজিটাল মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। গতকাল সোমবার অশ্বিনীকুমার হলে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মাহমুদুর রহমান। শেষে জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেখানে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক, বরিশাল সরকারি হাতেম আলী কলেজের অধ্যক্ষ শচীন কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।