প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা গতকাল শুক্রবার বিকেলে শুরু হয়েছে। শহরের জিলা স্কুল মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ আবদুল মালেক। পরে জেলা প্রশাসক আমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল ইসলাম, সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ত ম আবদুল্লাহেল বাকী প্রমুখ।